Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

admin • 06 Oct 2024, 05:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সাত দিনের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ রবিবার (০৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ আল্টিমেটাম দেন।

মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশ হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।’

 

তিনি বলেন, ‌‘শেখ মুজিবের সব মূর্তি অপসারণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে। ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেফতার হওয়া উচিত ছিল।’

 

ড. মাহমুদুর রহমান বলেন, ‘যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে।’

 

তিনি বলেন, 'বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখনও ভারতীয় ফ্যাসিবাদীরা দখল করে বসে আছে। এটিই সত্য। মিডিয়ার মালিক বা সম্পাদক এদের বেশিরভাগই ভারতের এজেন্ট।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।