Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্রলীগ কর্মীর শ্বশুরবাড়িতে এনসিপি নেতা সারজিস-নাসীরুদ্দীন

admin • 28 Jun 2026, 08:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ কর্মীর শ্বশুরবাড়িতে এনসিপি নেতা সারজিস-নাসীরুদ্দীন

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক নামে পরিচিত) বাসায় যান নাসিরুদ্দিন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এছাড়াও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন বলেও জানা গেছে।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওই সফরের বিষয়ে কিংবা ছাত্রলীগের নেতার শশুরবাড়িতে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপির নেতারা মাসুক কমিশনারের বাসায় গেছেন। এছাড়া মাসুক কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। তিনি জুলাই আন্দোলনের সময় আমাদের খাবার ও পানি দিয়ে সবসময় সহযোগিতা করেছেন।

 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।