Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, প্রতিবাদ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ

admin • 19 Jul 2023, 06:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, প্রতিবাদ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।

মঙ্গলবার( ১৮ জুলাই)  রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

বিবৃতি বলা হয়, আজ (১৮ জুলাই) ঢাকার সরকারি বাংলা কলেজ এবং বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা, অগ্নিসংযোগ এবং খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, ফেনী, রাজবাড়ীসহ দেশব্যাপী সাধারণ জনতার ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে ঘটনা ঘটিয়েছে তা প্রতিহতে এ দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।