Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

'ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে'

admin • 12 Sep 2024, 10:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
'ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে'

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন, আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।’

 

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

 

এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন, আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। আমাদের সমাজে যে পচন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর পচন নয়, আমরা সুস্থ-সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।