Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ

admin • 14 Aug 2024, 09:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বুধবার (১৪ আগস্ট) তাদের মধ্যে এ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

 

তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোয় ফোনালাপে জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, ‘তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।’

 

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মুহম্মদ ইউনূস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।