Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাগল পালনে মিলবে ৪ শতাংশ সুদে ঋণ

admin • 27 Jun 2024, 07:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাগল পালনে মিলবে ৪ শতাংশ সুদে ঋণ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই তহবিল থেকে চার শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক।

 

ছাগল, ভেড়া, গাড়ল পালন করতে এই তহবিল থেকে ঋণ নেওয়া যাবে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

 

দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটির চাহিদা থাকায় ব্যাংক থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল।

 

একই সঙ্গে অধিক সংখ্যক প্রকৃত চাষি ও খামারি যেন উপকৃত হয় সেই লক্ষ্যে ইতোমধ্যে স্কিমটির আওতাভুক্ত খাতগুলোর পাশাপাশি কন্দাল ফসল চাষ এবং ছাগল, ভেড়া, গাড়ল পালন খাত অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।