Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাগল চুরির বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ-ভিডিও

admin • 24 Aug 2022, 01:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাগল চুরির বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ-ভিডিও
কুষ্টিয়ার খোকসায়  দিনমজুরের ছাগল চুরির সাথে জড়িত  কুমারখালী দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার আসলাম হুজুরের ছেলে রিফাত হোসেন (২২) এর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ছাগল চুরির বিষয়ে শালিসী বৈঠকে রিফাত ও তার পরিবারের কেউ হাজির নাহলে বিক্ষুব্ধ এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করে।   ভুক্তভোগী সামছুলের ছোট ভাই ফিরোজ জানায়, গত২০ আগষ্ট  শনিবার রাতে শ্যামগঞ্জের সামছুল হুজুরের ছেলে রিফাত, রবিউল সাপুড়িয়ার ছেলে রাজু ও কুমারখালীর বাকচি সাতপাখিয়ার সাত্তার সর্দারের ছেলে সাদ্দামসহ বেশ কয়েকজন তার ভাই  সামছুল এর বাড়ি থেকে   ছাগল চুরি করে পাংশা বাজারে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পরলে গণধোলাইয়ের পর সেখান থেকে তারা পালিয়ে যায়। পরে রিফাত এলাকায় ফিরে চুরির বিষয়টি চেপে যাবার জন্য  সামছুল ও তার পরিবারের সবাইকে হুমকি দেয়।   এ বিষয়ে তার ভাই খোকসা থানায় লিখিত  অভিযোগ দেয়। বিষয়টি নিরসনের জন্য মঙ্গলবার বিকেলে সাবেক ইউপি সদস্য চেন্টু সন্ধ্যার পর  আবুল হোসেনের রাইস মিলের উপর হাজির হতে বলে। এলাকাবাসী সহ সকলে হাজির হলেও  এক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও রিফাত বা তার পরিবারের কেউ হাজির নাহলে এলাকাবাসী উত্তেজিত হয়ে মিছিল বের করে। এবং মিছিল নিয়ে তারা গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব এর অফিস পর্যন্ত গেলে  চেয়ারম্যান তাদেরকে বিষয়টি নিরসনের  আশ্বাস দেন।   ভিডিও দেখতে ক্লিক করুন:   এ বিষয়ে সাবেক ইউ পি সদস্য চেন্টু হোসেন জানায়, রিফাতের খালু বাবুল মোল্লা তাকে শালিশের মাধ্যমে বিষয়টা মীমাংসা করার কথা বললে তিনি ভুক্তভোগীর ছোট ভাই ফিরোজকে সন্ধ্যায় উপস্থিত থাকতে বলেন। কিন্তু  শালিসি বৈঠকে  রিফাতের পরিবার হাজির না হওয়ায় গ্রামের লোক উত্তেজিত হয়ে মিছিল বের করে।   এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যক্তি জানান দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার আসলাম হুজুর বলেছেন যতো টাকা লাগে খরচ করবেন কিন্তু তার ছেলে রিফাতের কোন ক্ষতি হতে দিবেননা। ওই ব্যক্তি আরো জানান রিফাত দীর্ঘদিন যাবত এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড করলেও তারা বাবা তাকে প্রতিবার ক্ষমতার দাপট দেখিয়ে রক্ষা করে থাকেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।