Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চোরাচালানের স্বর্ণ বহন: বিমানবন্দরে যাত্রী আটক-উড়োজাহাজ জব্দ

admin • 26 Dec 2024, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চোরাচালানের স্বর্ণ বহন: বিমানবন্দরে যাত্রী আটক-উড়োজাহাজ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণের বার বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।

 

আটক আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির পর ২০টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। বিমানের একটি সিটের নিচে প্লাস্টিকের টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লোকানো ছিল।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করে। স্বর্ণের বারগুলো পরবর্তী আইনানগু ব্যবস্থার জন্য শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। ২ কেজি ৩২০ গ্রাম ওজনের বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।