Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চোরাকারবারির জুতায় মিলল ৫ সোনার বার

admin • 04 Aug 2023, 08:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চোরাকারবারির জুতায় মিলল ৫ সোনার বার

জুতায় করে পাচারের সময় পাঁচটি সোনার বারসহ মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার সোনার ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান ওই এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭/৭০-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশির একপর্যায়ে ডান পায়ের জুতার ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি সোনার বার উদ্ধার কর হয়।

উদ্ধার সোনার ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফুল হক। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।