Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চেম্বার জজের দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

admin • 06 Jul 2024, 03:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চেম্বার জজের দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ১৪ জুলাই পর্যন্ত অথবা বিচারপতি এম. ইনায়েতুর রহিম দৈনিক চেম্বার কোর্টের স্বীয় দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. আশফাকুল ইসলামকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

 

বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রতি রোববার সোমবার ও বুধবার বেলা সোয়া দুইটা থেকে উপস্থিত থেকে চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।