Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

admin • 04 Apr 2026, 05:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

মধ্য চৈত্রে এসে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।

এদিকে মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রখর রোদে কাজ করতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়ছেন। শ্রমজীবী মানুষেরা জানান, তীব্র গরমে কাজ করা কঠিন হয়ে উঠেছে, তবুও জীবিকার তাগিদে বাইরে বের হতে হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। যারা বের হচ্ছেন, তাদের বেশিরভাগই ছাতা, টুপি কিংবা পানি সঙ্গে রাখছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, তাপপ্রবাহের এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।