Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চুমুর সুযোগ দিতে নিলাম ডাকলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী

admin • 24 Dec 2023, 08:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চুমুর সুযোগ দিতে নিলাম ডাকলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী তরুণী

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উপলক্ষে নিজের ঠোঁটে চুমু দেওয়ার সুযোগ দিচ্ছেন ২৬ বছর বয়সী আন্দ্রেয়া ইভানোভা। এজন্য তিনি ‘নিলাম’ ডেকেছেন। নিলামে যিনি সবচেয়ে বেশি অর্থ প্রদান করবেন, তাকেই চুমু খাওয়ার সুযোগ দিবেন এই তরুণী।

গত শুক্রবার আন্দ্রেয়ার একটি সাক্ষাতকার প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিরর। এতে তিনি জানান, ঠোঁট আরও বড় করতে সম্প্রতি আরও লিপ ফিলার (বিশেষ ইঞ্জেকশন) নিয়েছেন। তিনি তার ঠোঁট বড় করতে ইতিমধ্যে ২০ হাজার পাউন্ড (২৭ লাখ ৮২ হাজার টাকা) খরচ করেছেন।

বুলগেরিয়ার এই তরুণী আরও জানান, এখন তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় গালের অধিকারী হওয়া। তার ইচ্ছা আগামী বছরই এটির কার্যক্রম শুরু করবেন। তবে তার এমন কর্মকাণ্ডে শঙ্কিত তার বন্ধু ও পরিবার। তাদের ধারণা আদ্রেয়ার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তবে বন্ধুদের ধারণাকে গুরুত্ব দিচ্ছেন না এই তরুণী।

আন্দ্রেয়া ইভানোভা জানিয়েছেন, তিনি প্রেমের সম্পর্কের জন্য প্রস্তুত আছেন। কিন্তু যিনি তার সঙ্গে প্রেম করতে আগ্রহী- তাকে অবশ্যই তার এমন আকৃতিকে মেনে নিতে হবে।

তিনি আরও জানিয়েছেন, তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়াতে চান যাকে তিনি সত্যিকার ও পাগলের মতো ভালোবাসবেন। কারণ ভালোবাসা হলো বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস।

সূত্র:দ্য মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।