Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চীনে স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ১৩

admin • 20 Jan 2024, 11:45 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চীনে স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ১৩

চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইয়াংকাই স্কুলে এই ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।

 

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা গিয়ে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

 

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রাবাসের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।