Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চিনির দাম কমলো

admin • 27 Oct 2023, 06:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চিনির দাম কমলো

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই চিনির দাম বাড়ছিল। একপর্যায়ে তা বিগত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে শুক্রবার (২৭ অক্টোবর) খাদ্যপণ্যটির দর কমেছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ১ শতাংশ বা শূন্য দশমিক ৫৯ সেন্ট। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ০৪ সেন্টে।

 

গত বুধবার যা ছিল ২৮ দশমিক শূন্য সেন্ট। বিগত ১ যুগের মধ্যে তা ছিল সবচেয়ে বেশি।

 

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৭ শতাংশ বা ১২ ডলার ৪০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৪ ডলার ৭০ সেন্টে।

 

ডিলাররা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চিনির ব্যাপক উৎপাদন হয়েছে। প্রত্যাশার চেয়ে যা অনেক বেশি। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে ৬৩৬ মিলিয়ন মেট্রিক টন চিনি তৈরি হয়েছে।

 

এ প্রেক্ষাপটে বিশ্ববাজারে চিনির সরবরাহ বাড়তে পারে বলে জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির বৈশ্বিক মূল্য হ্রাস পেয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।