Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

চিত্রনায়িকা পূজা চেরির জন্মদিন আজ

admin • 20 Aug 2023, 04:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চিত্রনায়িকা পূজা চেরির জন্মদিন আজ

চিত্রনায়িকা পূজা চেরির জন্মদিন আজ। শিশুশিল্পী হিসেবেই মিডিয়া জগতে পা রাখলেও ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে শিশুশিল্পীর খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন তিনি।

খুব আল্প সময়ের মধ্যে অভিনয় দিয়ে দর্শক মনেও জায়গা করে নিয়েছেন পূজা। খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা।

তবে সবাই তাকে চেনে পূজা চেরি নামেই। জন্মদিন প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে পূজা বলেন, ‘রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় পাচ্ছি। রাতে পরিবার নিয়ে একটি কেক কেটেছি। তবে আমার একবার ইচ্ছে আছে বড় আয়োজন করে জন্মদিন পালন করার। ’

পূজার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নায়িকা হওয়ার। পূজা বলেন, ‘আমি ধৈর্য ধরেছি, সততার সঙ্গে কাজ করেছি, পরিশ্রম করেছি। এছাড়া চরিত্র নিয়ে আমাকে অনেক সাধনা করতে হয়েছে।

সবসময় নিজের চরিত্রটাকে প্রাধান্য দিয়েছি। যে চরিত্রে কাজ করে দর্শককে মুগ্ধ করতে পারব বলে ধারণা করেছি, সেই চরিত্রেই কাজ করছি। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।