Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চিকিৎসকদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি স্থগিত,ঢামেকে বিজিবি মোতায়েন

admin • 01 Sep 2024, 07:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চিকিৎসকদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি স্থগিত,ঢামেকে বিজিবি মোতায়েন

কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকেরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পাওয়ায় ঘোষিত এ কর্মসূচি স্থগিত করেন তারা। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকেরা।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগসহ ইনডোরের গুরুত্বপূর্ণ বিভাগ চালু থাকবে।

 

তিনি আরও জানান, এখন থেকে ঢামেক হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের পর সবাই কাজে ফিরবেন।

 

এদিকে চিকিৎসকদের দাবি যৌক্তিক জানিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, তাদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির উপচার্যের কাছে জানতে চাওয়া হবে, হামলায় কারা ছিল।

 

অন্যদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।