Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চারদিনের ব্যবধানে ফের কমল সোনার দাম

admin • 04 Oct 2023, 07:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চারদিনের ব্যবধানে ফের কমল সোনার দাম

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। চার দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ৯৭ হাজার ৪৪ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৮ হাজার ২১১ টাকা।

বুধবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।