Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

admin • 29 Oct 2024, 09:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩৫ বছর করার দাবিতে ফের মহাসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আগামীকাল বুধবার রাজধানীর শাহবাগে এ সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 (২৯  অক্টোবর) মঙ্গলবার রাতে  ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন এ তথ্য  নিশ্চিত করেছেন

তিনি বলেন, দীর্ঘ ১২ বছর থেকে আমরা ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি কিন্তু সেখানে করা হলো ৩২। আমরা এমন সিদ্ধান্ত মানি না! আমরা চাই, অবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্তের দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন। বুধবার শাহবাগে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ২৪ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। ঐদিনই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। একইসঙ্গে তিনদিনের মধ্যে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।