Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে আগুন

admin • 24 Jun 2026, 02:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে আগুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় তিনটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে দোকানের মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।

 

আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সাঈদ হাসান শুভ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।