নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের (মান্নান) ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে (সজীব) আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাঁকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
খাইরুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার
নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম (সোহেল) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিস্কৃতদের কোন অপকর্ম দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা–কর্মীদের সাংগঠনিক সর্ম্পক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।





