Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদা দাবি করা শায়েস্তাগঞ্জের ওসি বরখাস্ত

admin • 16 Oct 2023, 10:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদা দাবি করা শায়েস্তাগঞ্জের ওসি বরখাস্ত

দুর্গাপূজা উপলক্ষে 'কমিউনিটি পুলিশিং ডে' এর অনুষ্ঠানে কাচ্চি বিরিয়ানি ও মিষ্টির জন্য সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোঃ সামছুল হক।

মোঃ সামছুল হক জানান, পুলিশ সদর দপ্তর থেকে সোমবার জানানো হয়েছে, অভিযুক্ত ওসি নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার আদেশ প্রদান করা হয়।

সম্প্রতি তিনটি শিল্প প্রতিষ্ঠানের পরিচালকের হোয়াটসঅ্যাপে মোট সাড়ে ৩ লাখ টাকার চাঁদা দাবি করে ওসি নাজমুল হক কামালের স্বাক্ষর করা একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, ১৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সভা। ২৮ অক্টোবর সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হবে।

আমন্ত্রণপত্রে অনুষ্ঠান দুটির খরচের জন্য দাওয়াতসহ তিন প্রতিষ্ঠানের কাছে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে কাচ্চি বিরিয়ানি, দই, মিষ্টি, জিলাপি ও পানি বাবদ ওই অনুষ্ঠানে মোট ১০ লাখ টাকা খরচের কথা বলা হয়।

বিষয়টি প্রকাশ হলে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোঃ সামছুল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ও ঘটনায় সত্যতা পাওয়া আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।