Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদপুরে জ্বরের শিশুকে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন

admin • 09 Apr 2026, 11:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদপুরে জ্বরের শিশুকে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের শিশু আলিফাকে দেওয়া হলো অন্য রোগীর জন্য আনা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন।  বুধবার (৮ এপ্রিল) দুপুরে  শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা দেওয়ার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসাপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন পুশ করেন আলিফার শরীরে।

 

এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে, ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ বলেন, এ ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না, তবে আমি ভুল করে অন্য রোগীর ভ্যাকসিন শিশুটিকে দিয়ে দিয়েছি।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, এ বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা বাচ্চাটাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার কথা বলেছি। অভিযুক্ত চিকিৎসককে এ বিষয়ে শোকজ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।