Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

admin • 10 Mar 2024, 10:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

বাংলাদেশে কবে থেকে পবিত্র রমজান ‍শুরু হবে তা জানা যাবে আগামীকাল সোমবার। ওইদিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। রোববার (১০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে চাঁদ দেখা গেলে, মঙ্গলবার থেকে বাংলাদেশেও রমজান শুরু হবে।

 

এর আগে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে দেশটি আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে। হারামাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সংবাদমাধ্যম আরব নিউজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার সৌদি সময় বিকেল সাড়ে ৫টায় দেশটিতে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়।

 

সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।সৌদি আরবের সুদাইর নামক অঞ্চলে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরিসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে চাঁদ প্রত্যক্ষ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।