Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী বাড়িতে হামলা-ভাঙচুর

admin • 03 Aug 2024, 08:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী বাড়িতে হামলা-ভাঙচুর

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের মিছিল থেকে এ হামলা চালানো হয়।

জানা গেছে, মিছিলটি নগরের দুই নম্বর গেট এলাকায় পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা গাড়িও ভাঙচুর করে।

চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।