Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

admin • 05 Nov 2025, 06:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছে। জানানো হয়, গণসংযোগের সময় অজ্ঞাত হামলাকারীরা তাঁর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। পরে দলীয় নেতাকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, “কেন এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। আমরা তদন্ত করছি।”

 

স্থানীয় সূত্র জানিয়েছে, সরওয়ার বাবলা নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করলে এরশাদ উল্লাহসহ তিনজন আহত হন। তাঁদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।