Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে অটোরিকশা থামিয়ে গুলি, স্বর্ণ ছিনতাই

admin • 05 Jan 2026, 09:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে অটোরিকশা থামিয়ে গুলি, স্বর্ণ ছিনতাই
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা বলে দাবি করছে ভুক্তভোগীরা। এ সময় কারিগরদের বহন করা সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে কয়েক রাউন্ড গুলিও করা হয়। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগীরা লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তাদের মারধরের কথাও উল্লেখ করা হয়েছে। রোববার ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সোমবার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩৫টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণের বার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর তারা হিলভিউ আবাসিক এলাকার পাহাড়ের দিকে পালিয়ে যায়। এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম সুমন বলে উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একটি এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।