Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ এসএসসি ২০২৬

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

admin • 10 Aug 2026, 11:06 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯.৪৮ শতাংশ। এ বোর্ডে মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ড থেকে এবার ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৪৬৩ জন অনুপস্থিত ছিল।

অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬০.০৩ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৫৮.৭৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৪৪,৪২০ জন ছাত্রী এবং ৩৩,০৩৩ জন ছাত্র। আর এবার অকৃতকার্য হয়েছে মোট ৫২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী।

সারাদেশের চিত্রে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যেখানে চট্টগ্রাম বোর্ডের পাসের হার কিছুটা কম (৬২.২১%)। এছাড়া মাদরাসা ও কারিগরি বোর্ডসহ সর্বমোট পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।