Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

admin • 11 Apr 2023, 01:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় প্রায় একঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ১০টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৫৩ মিনিটে। এরপর বাকি ইউনিটগুলো যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।