Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক

admin • 04 Apr 2023, 03:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক

ঘুসের প্রায় ১০ লাখ টাকাসহ রাজশাহীতে আয়কর অফিসের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুদক।মঙ্গলবার (৪ এপ্রিল) রাজশাহী জেলা দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই অফিসে অভিযান চালায় দুদক। এ সময় ঘুসের টাকাসহ তাকে আটক করা হয়।

   

দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, মহিবুল ইসলাম ভূঁইয়া একজন চিকিৎসকের কাছে প্রায় ৬০ লাখ টাকা ঘুস দাবি করেন। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।