Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়াসহ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 11 Dec 2024, 11:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়াসহ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী ও নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। একই কারণে রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

 

অপরদিকে নরসিংহপুর ফেরিঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। পরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

 

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।