Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

admin • 01 Apr 2024, 04:56 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে বৃদ্ধ স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিক পুরাতন সাতক্ষীরার মায়ের বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- পুরনো সাতক্ষীরা এলাকার গুণীদ্রনাথ মণ্ডল (৬৮), তার স্ত্রী কল্যাণী মণ্ডল (৫৮), তাদের বাড়ির গৃহপরিচারিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীদ্রনাথের আত্মীয় কালীগঞ্জের নলতা গ্রামের কাকলী সরদার (৫৫)। তবে এই চারজনের মধ্যে দেবলার অবস্থা আশংকাজনক।

সাতক্ষীরা পৌরসভার সংশ্লিষ্ট ৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিল আইনুল ইসলাম নান্টা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী কল্যাণী রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রথমে তার স্ত্রীর কাপড়ে লাগে। তাকে রক্ষায় এগিয়ে গেলে একে একে আত্মীয় কাকলী, গৃহপরিচারিকা দেবলা দেবনাথও দগ্ধ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী আনছার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন। গুরুতর আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা বর্তমানে একটু খারাপের দিকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।