Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

গুলশান ক্লাবের প্রথম নারী পরিচালক হলেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ

admin • 25 Dec 2023, 02:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গুলশান ক্লাবের প্রথম নারী পরিচালক হলেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ

রাজধানীর অভিজাত গুলশান ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া আজিজ। গুলশান ক্লাবের ইতিহাসে তিনি প্রথম নারী ব্যারিস্টার হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী গুলশান ক্লাবে উৎসব মুখর পরিবেশে ১ হাজার ৯৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সর্বাধিক ৭৫০ ভোট পেয়ে তিনি পরিচালক নির্বাচিত হন। ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার রশিদ।

এ বিষয়ে সোমবার (২৫ ডিসেম্বর) ব্যারিস্টার সুমাইয়া আজিজ বলেন, ক্লাবের সদস্যরা আমাকে যে সম্মান দেখিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আমি এতটুকু বলতে পারি ক্লাবের যেকোনো সদস্যের, বিশেষ করে নারী সদস্যদের সব ধরণের আইনি সেবা দেওয়ার জন্য নিজেকে নিবেদিত রাখব।

 

ব্যারিস্টার সুমাইয়া আজিজ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। তিনি সুনামধন্য আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান লিগ্যাল ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার। বসুন্ধরা গ্রুপসহ বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন কোম্পানি ও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের আইন পরামর্শ হিসেবে নিয়োজিত আছেন। তিনি রাজধানীর অভিজাত ঢাকা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, পূর্বাচল ক্লাবের সদস্য। এছাড়া বনানী ক্লাবের অন্যতম আইনজীবী। দেশের সকল ক্লাব সদস্যদের ঘরোয়া বিনোদন হাউজিং ও কার্ড খেলার জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে তিনি সফল হন।

তার বাবা ডক্টর আজিজুর রহমান সরকারের সাবেক সচিব ও মা সাবিহা সুলতানা রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন। এখন তারা অবসর জীবনযাপন করছেন।

 

উল্লেখ্য, গুলশান ক্লাব ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে এটি নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত ঢাকা শহরের গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাগণই এ ক্লাবের সদস্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।