Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

admin • 05 Mar 2026, 08:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কয়েক দফায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর নেতৃত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী-নাটোর সড়কের পাশের ওই স্থানটিতে পাবলিক টয়লেট নাম দিয়ে একটি ব্যানার টানানো হয়েছে।

ওই ব্যানারে লেখা আছে, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙা হয়। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের হওয়ার ঘটনায় বিক্ষুব্ধরা সাবেক ছাত্র সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান জিএস আলাউদ্দিন আম্মারের নেতৃত্বে পরিত্যক্ত ওই ভবনটির অবশিষ্ট অংশও মাটির সঙ্গে মিশিয়ে ফেলে। সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পরদিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেছেন, সন্ত্রাসীদের আঁতুড়ঘরে মুজিব পাবলিক টয়লেট তৈরি করলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। কিছুদিন আগে আওয়ামী লীগ তাদের অফিস উদ্বোধন ঘোষণা করেছে। এতে আমরা উদ্বিগ্ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।