Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

গাজীপুরে বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

admin • 29 Dec 2024, 10:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কে তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফারুক (৫৬) কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে।

নিহতের স্বজন জানান, স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে ওই সড়ক হয়ে কাপাসিয়া বাজারের দিকে আসছিলেন শিক্ষক সাইফুল ইসলাম। ধলাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এসময় বাসে ভাঙচুর করে আগুন দেয়ার চেষ্টা করেছে স্থানীয় লোকজন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।