Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত নিহত ১

admin • 13 Dec 2023, 09:19 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত নিহত ১

গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

 

নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)।

 

তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় কবলিত ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারে তৎপরতা চলছে। ’

   

এর আগে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

   

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।