Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে থাই অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

admin • 14 Apr 2023, 07:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে থাই অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কিছু সময়ের মধ্যে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

 

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টা ৪৫মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নামে একটি কারখানায় আগুন লাগে।

 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।