Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

admin • 25 Apr 2024, 07:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে তুলার গোডাউনে আগুন

গাজীপুরের তেলিয়াপাড়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১১টা ৪০ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করেছে। তারা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।