Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে কোয়ালিটি ফুড কারখানার আগুন নিয়ন্ত্রণে

admin • 05 Nov 2023, 05:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে কোয়ালিটি ফুড কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফুড কারখানার গোডাউনের আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে। এতে পুড়ে গেছে গোডাউনসহ ভিতরে থাকা মালামাল। রোববার (৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার সময় কোয়ালিটি ফুড কারখানার গোডাউনে আগুনের খবর পান তারা। প্রথমে শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

 

আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

   

গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক ও চটের বস্তা পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।