Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

admin • 08 Feb 2025, 07:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গতকাল (৭ ফেব্রুয়ারি) গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।

 

বিজ্ঞপ্তিতে আর বলা হয় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

গতকাল শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।