Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

admin • 24 Feb 2024, 12:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত পোশাকশ্রমিকের নাম মুনিরা। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

 

এদিকে শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকটি গার্মেন্টসের পোশাকশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ওই নারী পোশাকশ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।