Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজায় অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে সৌদি আরব

admin • 18 Nov 2023, 05:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজায় অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে সৌদি আরব

গাজায় চিকিৎসা সেবা চালাতে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সৌদি আরব। অ্যাম্বুলেন্সবাহী বিমানটি গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) মিশরের বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকেই রাফাহ সীমান্ত হয়ে এগুলো গাজায় প্রবেশ করবে।

 

সৌদি আরবের বাদশা সালমানের মানবিক সহায়তাকারী সেন্টার কেএসরিলিফের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সগুলো পাঠানো হয়েছে।

 

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার জানায়, কেএসরিলিফ ক্যাম্পেইন চালিয়ে ১৩ কোটি ৩ লাখ ডলার সংগ্রহ করে। এই ক্যাম্পেইনে প্রায় ৮ লাখ ডোনার ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা প্রদান করে।

এসপিএ আরও জানায়, ফিলিস্তিনিদের জন্য যে সহযোগিতা পাওয়া গেছে, তার পুরো অর্থই তাদের পেছনে ব্যয় করা হবে। কারণ সেখানে ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার কারণে ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। একই সঙ্গে খাদ্য, পানি এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দেয়।

 

এদিকে গাজায় যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু কোনো আহ্বানেই তারা সাড়া দিচ্ছে না তেল আবিব। দিনের পর দিন তারা হাসাপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী।

 

সূত্র:আল আরাবিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।