Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গরমে ফ্রিজের সঠিক তাপমাত্রা যেভাবে সেট করবেন

admin • 05 Apr 2026, 01:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গরমে ফ্রিজের সঠিক তাপমাত্রা যেভাবে সেট করবেন

বাংলাদেশে গরমের সময় তাপমাত্রা অনেক সময় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই অবস্থায় ফ্রিজের ভেতরের ঠান্ডা ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। ফলে খাবার দ্রুত নষ্ট হতে পারে, বিদ্যুৎ বিল বাড়ে এবং ফ্রিজের কম্প্রেসারের ওপর বাড়তি চাপ পড়ে। তাই এই সময়ে সঠিক তাপমাত্রা সেট করা খুবই গুরুত্বপূর্ণ।

কেন গরমে ফ্রিজের তাপমাত্রা বেশি গুরুত্বপূর্ণ গরমে বাইরের তাপমাত্রা বেশি থাকায় ফ্রিজকে ভেতর ঠান্ডা রাখতে বেশি পরিশ্রম করতে হয়। যদি সঠিকভাবে তাপমাত্রা সেট না করা হয়, তাহলে:

  • খাবার দ্রুত নষ্ট হতে পারে
  • ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়
  • বিদ্যুৎ খরচ বেড়ে যায়
  • ফ্রিজের আয়ু কমে যেতে পারে

গরমে ফ্রিজের আদর্শ তাপমাত্রা (বাংলাদেশের জন্য)

  • ফ্রিজ অংশ: ২°C থেকে ৪°C
  • ফ্রিজার অংশ: -১৮°C

এই তাপমাত্রা বজায় রাখলে—

  • খাবার দীর্ঘ সময় সতেজ থাকে
  • ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে
  • ফ্রিজের ওপর চাপ কম পড়ে

টিপস: শুধু ডায়ালের উপর নির্ভর না করে একটি থার্মোমিটার ব্যবহার করলে আসল তাপমাত্রা জানা যায়।

কীভাবে ফ্রিজের তাপমাত্রা সেট করবেন

  • ফ্রিজের ধরন বুঝে তাপমাত্রা সেট করুন।
  • ম্যানুয়াল ডায়াল ফ্রিজ হলে তাপমাত্রার ডায়াল ৪ বা ৫ (৭-এর মধ্যে) এ রাখুন।
  • ডিজিটাল ফ্রিজ হলে ফ্রিজ ৩°C এবং ফ্রিজার -১৮°C তাপমাত্রায় সেট করুন।
  • ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে Smart বা Eco মোড ব্যবহার করুন।
  • ফ্রিজ কখনো বেশি ভর্তি করবেন না। ভেতরে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা ফাঁকা রাখুন
ফ্রিজের তাপমাত্রা বেশি হলে যেসব লক্ষণ দেখা যায়
  • দুধ দ্রুত নষ্ট হয়ে যায়।
  • আইসক্রিম গলে যায়।
  • ফ্রিজের ভেতরে পানি জমে বা ঘাম পড়ে।
  • খাবারে অস্বাভাবিক গন্ধ হয়।
  • এই সমস্যাগুলো দেখা গেলে তাপমাত্রা কমিয়ে দিন এবং কনডেনসার কয়েল পরিষ্কার করুন।

বাংলাদেশে গরমের জন্য অতিরিক্ত কিছু টিপস

  • বারবার ফ্রিজের দরজা খুলবেন না।
  • দেয়াল থেকে ২-৩ ইঞ্চি দূরে রাখুন।
  • গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না।
  • বেশি বরফ জমলে ডিফ্রস্ট করুন।
  • তরল ও ফল ঢেকে রাখুন।

সাধারণ কিছু টিপস

  • গরমে ফ্রিজের সেরা তাপমাত্রা নরমাল ফ্রিজের জন্য ৩°C এবং ফ্রিজারের জন্য ১৮°C।
  • বেশি ভর্তি থাকলে, ময়লা কয়েল, ঘরের বেশি তাপমাত্রা বা ভুল সেটিংস এর কারণে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হতে পারে না।
  • বেশি খাবার একসাথে রাখলে সাময়িকভাবে Super Cool মোড ব্যবহার করা যায়। তবে সবসময় চালু রাখা ঠিক নয়।
  • সবজি জমে যাওয়া বা পানীয় বরফ হয়ে যাওয়া মানে তাপমাত্রা বেশি কম। তখন সেটিং বাড়িয়ে ৪°C করুন।

গরমের সময় ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখা শুধু খাবার সংরক্ষণের জন্যই নয়, বিদ্যুৎ সাশ্রয় এবং ফ্রিজের স্থায়িত্বের জন্যও গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই আপনি সহজেই আপনার ফ্রিজকে কার্যকর রাখতে পারবেন।

সূত্র : পিকাবু

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।