Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি : নাছিম

admin • 28 Oct 2023, 04:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।‌ তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে।‌ রক্তাক্ত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে।

 

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, এই সন্ত্রাসীদের আমাদের প্রতিহত করতে হবে। নির্বাচন ব্যাহত করছে তারা।‌ আগামীকাল রোববার হরতালের‌ নামে যদি সন্ত্রাস করে তা মোকাবিলায় আপনারা তৈরি হোন।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, কার্যনির্বাহী সদস্য মো. সাহাবুদ্দিন ফরাজী, তারানা হালিম, সানজিদা খানম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।