Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

admin • 08 Aug 2026, 05:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

​গণঅভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

​আজ শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথে প্রথম বেইমানিটি করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।