Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদদের তালিকায় শিবির নেতা!

admin • 08 Jan 2025, 08:45 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদদের তালিকায় শিবির নেতা!

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪২ জনকে নিজের নেতাকর্মী দাবি করে একটি তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

 

প্রকাশিত তালিকায় ৫৪ নম্বরে গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী মো. রায়হানের তথ্য রয়েছে। সেখানে ‘ছাত্র’ এবং পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেওয়া হয়েছে এই শিক্ষার্থীর।

তবে, মো. রায়হানকে ছাত্রদলের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। জানা যায়, মো. রায়হান গুলশান কমার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে মারা যান।

 

মো. রায়হানের চাচা মোফাজল হোসেন রাসেল সাংবাদিকদের বলেন, ভাতিজা কখনোই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না।

 

তিনি ছাত্রশিবির করতেন এবং তিনি ছাত্রশিবিরের সাথী প্রার্থী ছিলেন। এছাড়াও শহীদের তালিকায় নাম প্রকাশের আগে আমাদের সাথে ছাত্রদলের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

রায়হানের বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে কখনোই ছাত্রদলের রাজনীতি করেনি। সে ঢাকায় ছাত্রশিবিরের মেসে থাকত।

 

সে ছাত্রশিবির করতো। ছাত্রদলের পক্ষ থেকে তালিকায় নাম প্রকাশ নিয়ে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ছাত্রদলের শহীদদের তালিকার ৫৪তম শহীদ রায়হান বাড্ডা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সাথী প্রার্থী। বৈঠাখালী উপশাখা সভাপতি ছিল রায়হান।

 

দলটির পক্ষ থেকে এই বিষয়ে ছাত্রদলকে জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানানো হয়নি।

 

আমরা শহীদের তালিকা নিয়ে রাজনীতি করতে চাই না, জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে আমরা সমানভাবে দেখি, সকল শহীদ দেশের ও আমাদের শহীদ হিসেবে মনে করি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তালিকা নিয়ে আমাদের একটি কমিটি ফের কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।