Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

খোকসায় নতুন ঘর পেল আরও শতাধিক পরিবার

admin • 21 Jul 2022, 08:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় নতুন ঘর পেল আরও শতাধিক পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আরও ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন তিনি।   প্রকল্পের আওতায় পাঁচটি জেলার পাঁচটি স্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।   এ পর্যায়ে  কুষ্টিয়া জেলার  খোকসা উপজেলায় ১২৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। খোকসা  উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার  রিপন বিশ্বাসের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব শারমিন আক্তার।   আর/এম
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।