Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় নতুন ঘর উপহার পেল স্বামী পরিত্যক্ত নারী রাহেলা

admin • 11 Jan 2026, 08:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় নতুন ঘর উপহার পেল স্বামী পরিত্যক্ত নারী রাহেলা

কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের স্বামী পরিত্যক্ত নারী মোছাঃ রাহেলা খাতুন (৫০) দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করে আসছিলেন। স্বামী মোঃ সিরাজ শেখ দ্বিতীয় বিবাহ করে অন্যত্র বসবাস শুরু করলেও প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর রাখেননি। রাহেলা খাতুনের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে। এর মধ্যে এক মেয়ে বিবাহিত।

 

স্বামী পরিত্যক্ত হওয়ার পর জীবিকার তাগিদে তিনি মানুষের বাড়িতে সামান্য মজুরিতে কাজ করে দিন পার করতেন। বাবার দেওয়া মাত্র দুই শতক জমির ওপর একটি ভাঙাচোরা খুপরি ঘরে বসবাস করতেন তিনি। বৃষ্টির দিনে পুরো ঘর পানিতে তলিয়ে যেত। বড় মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিলেও থাকার জায়গা না থাকায় জামাই ও শ্বশুরবাড়ির কেউ একদিনও তার বাড়িতে থাকতে পারেননি। তার এই মানবিক দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলমেন্ট ফোরাম (YDF)। সংগঠনটির উদ্যোগে রাহেলা খাতুনের জন্য একটি নতুন পাকা ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়।

 

রোববার (১১ জানুয়ারি) সকালে উত্তর শ্যামপুর গ্রামে ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুই কক্ষবিশিষ্ট বারান্দাসহ ডোয়া মেঝের পাকা ঘরটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাহেলা খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়থ ডেভলমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলসহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গ্রামবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রাহেলা খাতুন,সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।