'করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯'জুলাই) বেলা ১২টায় খোকসা উপজেলা কৃষি অফিসের সামনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় ফল মেলায় উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের গুণাবলি নিয়ে নানা ধরনের আলোচনা করেন।
ফল মেলায় দেশিয় বিভিন্ন প্রজাতির ফল দিয়ে স্টল সাজানো হয়।





