Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় ইয়াবাসহ মাদক কারবারি সুলতান আটক

admin • 09 May 2026, 02:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খোকসায় ইয়াবাসহ মাদক কারবারি সুলতান আটক

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুলতান হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খোকসা থানা পুলিশ। 

 

শুক্রবার(০৮'মে) রাত সাড়ে ৮ টার দিকে খোকসা মক্কা-মদিনা তেল পাম্পের পিছনে তিন রাস্তার উপর সন্তোষ সর্দ্দার এর বন্ধ মুদি দোকানের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুলতানকে আটক করা হয়।

 

আটক মোঃ সুলতান হোসেন খোকসা পৌর এলাকার মাঠপাড়ার মৃত আমানত আলী শেখের ছেলে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক সুলতানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ১০(ক) মামলা রুজু করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।