Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনায় রূপসা নদী থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার

admin • 01 Sep 2025, 11:31 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুলনায় রূপসা নদী থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

র‍্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মারুফ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

 

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, রাত ৮টার দিকে তারা মরদেহটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখে ক্ষত ছিল।

 

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক আজকের কাগজ ও বার্তা সংস্থা ইউএনবিতে কিছুদিন কাজ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।